এনবি ডেস্ক: জাতীয় ঐক্য, সংহতি, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
৭ নভেম্বর ২০২৬, শনিবার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ—মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মো. আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার উপস্থিত ছিলেন।
এছাড়াও পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘের নেতুবৃন্দসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।