২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

গৃহায়ণ ও গণপূর্ত সচিব হলেন নবীরুল ইসলাম

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৪, ০১:৩৯ অপরাহ্ণ
গৃহায়ণ ও গণপূর্ত সচিব হলেন নবীরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে পদোন্নতি দিয়েছে সরকার। এই পদোন্নতি দিয়ে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বর্তমান সচিব কাজী ওয়াছি উদ্দিন এর মেয়াদ শেষ হওয়ায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

মো. নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। প্রশাসনে তিনি একজন সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে সমাদৃত।