১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহ্বান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ণ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহ্বান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের ইফতার ও ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বছর আওয়ামী লীগ ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছে এবং ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। অন্য সকল সরকারি, বেসরকারি ও স্বেচ্চাসেবী সংগঠনকেও এভাবে দরিদ্র মানুষজনকে সাহায্য ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের সমাজ ও জাতীয় জীবনে এক আদর্শের প্রতীক, তিনি যখন স্কুলে ছিলেন তখন থেকেই সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি ও ভালোবাসা ছিল। সবার অজান্তে তিনি সকল সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকেছেন। এমনকি নিজের গায়ের চাদরটিও বিলিয়ে দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবারবজন্য তিনি আহ্বান জানান।