৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে তিনি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরবে। পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে স্মারক ডাকটিকিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।