২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নববর্ষে ১৩০০ বন্দিকে উন্নত খাবার দিলেন গণপূর্তমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
নববর্ষে ১৩০০ বন্দিকে উন্নত খাবার দিলেন গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১৩০০ বন্দির মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির ফ্রাই ও মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ ও তরমুজ। এসময় জেল সুপার শহিদুল ইসলাম, কারা পরিদর্শক এম সাইদুজ্জামান আরিফ, অধ্যক্ষ সোপানুল ইসলামসহ কারাগারে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিষয়ে শহিদুল ইসলাম জানান, বাংলা নববর্ষ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পক্ষ থেকে কারাগারের বন্দিদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেছেন। এরমধ্যে পুরুষ ছাড়াও নারী-শিশু ছিল।