২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার :
আগামী ৮ মে ২৫ বৈশাখ নওগাঁ’র আত্রাই উপজেলাধীন পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। সভায় নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ওমর ফারুক সুমন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ৮ মে, ২০২৪ জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন তফসিলের আওতায় রয়েছে বিবেচনায় কর্মসূচি প্রণয়ন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ভিত্তিক স্মৃতিচারণ ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।