২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বুশরা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এতথ্য নিশ্চিত করে জানান, নিহত বুশরা বেগম ও তার বোন সুফিয়া বেগম (১২) ঐদিন বিকেলে বাড়ির দক্ষিণ পাশে সবজি ওঠাতে যায়। সেসময় ঝড় বৃষ্টি শুরু হলে বিজলি চমকানোসহ বজ্রপাতে বুশরা বেগম অজ্ঞান হয়ে পড়ে। তখন ছোট বোন সুফিয়া বেগমের চিৎকারে বুশরার বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।