২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির শপথ কাল

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির শপথ কাল

স্টাফ রিপোর্টার :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি শপথ গ্রহণ করবেন আগামীকাল। সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন। এরআগে আজ রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত তিন বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। নবনিযুক্ত আপিল বিভাগের বিচারপতিগণ হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।