৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জের মুকসুদপুরে চিকিৎসা সেবার চেক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে চিকিৎসা সেবার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবার জন্য সমাজসেবা অধিপ্তরের মাধ্যমে ৩১ জন রোগীকে ১৬ লাখ পঞ্চাশ হাজার বিতরণ করা হয়েছে। আজ সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার মোশারেফ হোসেনের সঞ্চালনায় ওই সভায় উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ,মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া সুলতানা ও তথ্য আপা শতাব্দী বিশ্বাস প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার মোশারেফ হোসেন জানান মুকসুদপুর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রকে প্যারালাইজড, ও থ্যালাসেমিয়া ৩১ জন রোগীর মাঝে রোগীদের মাঝে এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১৬ লাখ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।