২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

রাঙ্গামাটির চারটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

admin
প্রকাশিত মে ৮, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
রাঙ্গামাটির চারটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার :
রাঙ্গামাটি সদর উপজেলাসহ ৪টি উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে ৪টি উপজেলার ৯২টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু হয়। রাঙ্গামাটির চারটি উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি পদে ১৪ জন, কাউখালী উপজেলায় ৫ জন, জুরাছড়ি উপজেলায় ৭জন ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন রয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৫৭ জন, কাউখালী উপজেলায় মোট ভোটার হচ্ছে ৫০ হাজার ৭৩৬ জন, জুরাছড়ি উপজেলায় ২০ হাজার ৩০ জন, বরকল উপজেলায় ৩৯ হাজার ১৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।