১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম ইন্তেকাল করেছেন

admin
প্রকাশিত মে ১৫, ২০২৪, ০৪:৫০ অপরাহ্ণ
মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টার :
মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার দিবাগতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।