স্টাফ রিপোর্টার :
বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনুকে সভাপতি ও শাহনাজ সিদ্দীকি সোমাকে ( বাসস) সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ।সংগঠনের ৪র্থ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আজ এ কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ- সভাপতি পারভীন সুলতানা ঝুমা, সহ-সভাপতি – মুনিমা সুলতানা (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), সহ সাধারণ সম্পাদক – নাজনীন নাহার (টেকওয়ার্ল্ড বাংলাদেশ), লতিফা আনসারী রুনা (দীপ্ত টিভি), মাশরেখা জাহান মনা (বিটিভি) কোষাধ্যক্ষ – আখতার জাহান মালিক ( সিনিয়র সাংবাদিক), সাংগঠনিক – শাহনাজ পারভীন এলিস (দৈনিক খবরের কাগজ),প্রচার ও প্রকাশনা সম্পাদক – দিলরুবা খানম (ইত্তেফাক), দপ্তর সম্পাদক – আহমেদ মুশফিক নাজনীন ( একুশে টিভি), প্রশিক্ষণ সম্পাদক – নাসরিন শওকত ( ফ্রিল্যান্সার) ।কার্যনির্বাহী সদস্য : ডেইজি মউদুদ (দৈনিক বাংলা), অদিতি রহমান (সিনিয়র সাংবাদিক), বিলকিস সুমি (জিটিভি), ইয়াসমিন রিমা (ডেইলি সান), লাইলী ইয়াসমিন (বৈশাখী টিভি), জাহিদা পারভেজ ছন্দা (সংবাদ) ও রুপম আক্তার (টাইম ওয়াচ)।