১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা: ৩ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত জুন ৪, ২০২৪, ০৫:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা: ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
জেলায় চারটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব ফ্যাক্টরি স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহসিন উদ্দীন সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অভিযান চালিয়ে চারটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ও সিলগালা করে দেন।দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে মানব দেহের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিলো। আইসক্রিমের মোড়েকে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলোনা।ভবিষ্যতে যাতে এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ প্রস্তুত এবং বাজারজাত করতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় সহকারী কমিশনার(ভূমি) বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।