২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

পবিত্র হজ পালনে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত জুন ১১, ২০২৪, ০৪:১৮ অপরাহ্ণ
পবিত্র হজ পালনে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা তার সঙ্গী হয়েছেন। হজযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে নিজের ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।