১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফল উৎসবে দেশের ফলের প্রাচুর্য উপলব্ধি করা যায় : স্পিকার

admin
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ণ
ফল উৎসবে দেশের ফলের প্রাচুর্য উপলব্ধি করা যায় : স্পিকার

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসবে দেশের ফলের প্রাচুর্য উপলব্ধি করা যায়। এই ফল উৎসবে বিরল ফলেরও সমারোহ থাকে। আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিপিজেএ প্রতিবছর ফল উৎসব আয়োজন করে আসছে। এই উৎসবে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। বিপিজেএ’র ফল উৎসব আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু এমপি উপস্থিত ছিলেন।স্পিকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। বিপিজেএ’র সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি।দেশীয় ২৫টি জাতের ফল দিয়ে এই ফল উৎসব সাজানো হয়। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল, ড্রাগন ফল ইত্যাদি।অনুষ্ঠানে বিপিজেএ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।