২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদন্ড

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ০৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
বেআইনি সমাবেশ করে জনসাধারণের ক্ষতিসাধন মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে ২৭ মাসের কারাদন্ড দিয়ছেন আদালত। দ-িতরা হলেন নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম এবং ওয়াসিম চৌধুরী।বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। ক্ষতিসাধনের দায়ে দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নম্বর রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।ওইদিন গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম।