২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা’র আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা’র আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী

এনবি ডেস্ক: সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আজ বিকেল ৩টায় এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্মরণসভার আয়োজক স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম।
ইসমাত আরা সাদেক যশোর-৬ কেশবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১৫ জানুয়ারি আওয়ামী লীগ সরকার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করে। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার স্বামী প্রয়াত আবু শরাফ হিফজুল কাদের সাদেক (এএসএইচকে সাদেক) ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ’৯৬ এ আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী।

সাদেক দম্পতির একমাত্র ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও মেয়ে নওরীন সাদেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তারা পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করেন।