৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উপজেলা নির্বাচনের তফসিল আজ

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ণ
উপজেলা নির্বাচনের তফসিল আজ

স্টাফ রিপোর্টার :
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, বৃহস্পতিবার কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল কাল হতে পারে। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীদের হওয়ার জন্য ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেয়। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থন লাগে। এটা পরিবর্তন করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এজন্য তো সময় দরকার। আর এটা ত্রয়োদশ সংসদ নির্বাচনে করতে হবে। এটার জন্য সময় আছে। আচরণবিধির বিষয়ে তিনি জানান, এখন সাদাকালো পোস্টার ছাপানোই কঠিন হয়ে যাচ্ছে বলে প্রার্থীদের অভিযোগ ছিল। তাই রঙিন পোস্টারের বিধান আনা হয়েছে।