২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

রেমিট্যান্স, রপ্তানি বৃদ্ধিতে অর্থনীতির উন্নতি হয়েছে, বললেন অর্থমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ০৫:২১ অপরাহ্ণ
রেমিট্যান্স, রপ্তানি বৃদ্ধিতে অর্থনীতির উন্নতি হয়েছে, বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
রেমিট্যান্স আয় ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট কেটেছে অনেকটা। খোলাবাজারে ডলারের দর ১২৫ থেকে কমে ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলে জানান তিনি। গতকাল রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন। বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশ শ্রীলঙ্কা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে।