১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অস্তিত্বের ভয়ে আবোল-তাবোল বলছে বিএনপি : আইনমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ণ
অস্তিত্বের ভয়ে আবোল-তাবোল বলছে বিএনপি : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বের ভয়ে থাকে তখনই তারা আবোল-তাবোল বলে। বিএনপিও আবোল-তাবোল বলছে, তা আমলে নেওয়ার নয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ৮০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন প্রমুখ।