১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মোজাম্বিকে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
মোজাম্বিকে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬

স্টাফ রিপোর্টার :
মোজাম্বিকের উত্তর উপকূলে পারাপারের একটি অস্থায়ী ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা প্রদেশের কাছের একটি ছোট দ্বীপের প্রশাসক সিলভেরিও নাউয়াইতো এএফপি’কে বলেন, ‘গত কয়েক ঘন্টায় আরো পাঁচটি লাশ উদ্ধার হওয়ায় এ মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়ালো।