২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

স্টাফ রিপোর্টার :
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে বৃহস্পতিবার শুরু হবে। এটি ২০২৪ সালেরও দ্বিতীয় অধিবেশন। ওইদিন বিকেল ৫ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।