১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বান্দরবান সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্য কারাগারে

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
বান্দরবান সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্য কারাগারে

স্টাফ রিপোর্টার :
বান্দরবানে সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ এপ্রিল দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার নাম হাও লিয়ান বম (৬৭)। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার ঙুনৎিলর বমের ছেলে। আদালত সূত্র জানায়, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আরও একজনকে আদালতে হাজির করা হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, লিয়ান বম নামে একজনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে রুমা-থানচিতে একই ঘটনায় ৬৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।