১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আলোচনা সভা

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।