১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশব্যাপী তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার :
আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) গতকাল থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার তাপ সতর্কতা জারি করে বলেছে,এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে,‘এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’