স্টাফ রিপোর্টার :
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা – চট্টগ্রাম বিভাগের ২১ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৩ টি পার্বত্য জেলা ছাড়া এই দুই বিভাগের পরীক্ষায় মোট ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মার্চে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ঢ়সব.মড়া.নফ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।