২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ণ
আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার :
নতুন করে সারাদেশে আবারও ৭২ ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘন্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।