১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল

admin
প্রকাশিত মে ৫, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল সোমবার বিকেল ৪টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।