৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিগত ৫ বছরে নন-ক্যাডার পদে ৭,৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে: জনপ্রশাসন মন্ত্রী

admin
প্রকাশিত মে ৬, ২০২৪, ০২:২১ অপরাহ্ণ
বিগত ৫ বছরে নন-ক্যাডার পদে ৭,৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে: জনপ্রশাসন মন্ত্রী

স্টাফ রিপোর্টার :
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিগত ৫ বছরে তিনটি বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জানান, বিগত ৪০, ৪১ ও ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার (নবম-১২তম গ্রেড) পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মন্ত্রী বলেন, সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দফতর বা সংস্থার সংখ্যা বাড়লে পদ সংখ্যা বাড়ে এবং বাড়তি লোকবলের চাহিদা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিভিন্ন বিসিএসে উত্তীর্ণদের চাকরি প্রাপ্তির সুযোগ বাড়তে পারে।