২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

admin
প্রকাশিত মে ১১, ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ণ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার :
জেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলা সংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি । দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি। পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিক কাজেম আলীকে (৩৫) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।