২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহারে ব্যবস্থা নেবে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি

admin
প্রকাশিত মে ২৬, ২০২৪, ০৪:০৭ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহারে ব্যবস্থা নেবে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি

স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় রিমালজনিত পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে, ওই সব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার ও শ্রেণিকার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবস্থা নেবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলায় দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশ অনুযায়ী তারা এই ব্যবস্থা নেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উল্লিখিত নির্দেশনা দেওয়া হয়। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন সিটি করপোরেশন, পৌরসভাসহ সারা দেশের সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।এ ছাড়া রিমাল আঘাত আনতে পারেন এমন এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করে রাখা হয়েছে। তাই এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, তবে ক্লাস হবে না।সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।