২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন

admin
প্রকাশিত জুন ৯, ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ণ
লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
জেলার সদর উপজেলার দুইটি ইউনিয়নে আজ এককোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে।রোববার সদর উপজেলার বড়বাড়ী ও পঞ্চগ্রাম ইউনিয়নে বিভিন্ন গার্ডার ব্রিজ, সেতু ও কালভার্ট উদ্বোধন করেন লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় ৭৩ লাখ ৩৮ হাজার ৯৩১ টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজ, ওই ইউনিয়নের বলিরাম এলাকায় ৩২ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট, একই ইউনিয়নের শিবরাম এলাকায় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট এবং পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস এলাকায় ৩২ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট উদ্বোধন করেন লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।