২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ০৬:৩১ অপরাহ্ণ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা:
জেলার শেরপুরে ট্রাক ও সিএনজি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার শাহবন্দগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) ও সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০), তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।আহতরা হলেন- শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী।জানা গেছে, দুর্ঘটনা কবলবত সিএনজি চালিত থ্রি-হুইলারটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রতগামী ট্রাক তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় সিএনজির ভেতরে থাকা চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত যাত্রী তিনজন একই পরিারের সদস্য। আহত হন আরো দুইজন।শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি থ্রি-হুইলজরটি আটক করা হয়েছে।