২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২৪, ০৫:২৩ অপরাহ্ণ
সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
মঙ্গলবারের সংঘাতে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর মাগফেরাত কামনায় সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।এসময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসররা হাইজ্যাক করে সেটাকে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দিতে চায়। তাদের সেই হীন চক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা সফল হতে দিবে না। কোটা বিরোধী আন্দোলন এখন যে পর্যায়ে আছে তাতে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। মহান মুক্তিযোদ্ধের চেতনায় লালিত ও পরিচালিত বাংলাদেশে রাজাকারের উত্তরসূরিদের ঠাঁই নেই। নেতৃবৃন্দ নিহত ছাত্রলীগকর্মীর বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।গায়েবানা জানাজায় জেলা ও মহানগর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।