২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

মেট্রোরেল সহসাই চালু হচ্ছেনা

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৪, ০৭:১৪ অপরাহ্ণ
মেট্রোরেল সহসাই চালু হচ্ছেনা

এনবি ডেস্ক: চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, (সাবেক সচিব) এম এ এন সিদ্দিক।

তবে কবে নাগাদ মেট্রো রেল চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

পরদিন শুক্রবার (১৯ জুলাই) মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর পর থেকে সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে পাঁচ দিন ধরেই বন্ধ রয়েছে মেট্রো রেল।

মেট্রোরেল বন্ধ থাকায় যাত্রীদের যাতায়াতে বেগ পেতে হচ্ছে।