ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বাজুস
ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বাজুস
admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৬:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।এক বিবৃতিতে তিনি অন্তর্র্বতীকালীন সরকার গঠনের এই প্রক্রিয়াকে স্বাগত জানান।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর আরো বলেন, সারাদেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এরসঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) অন্তর্র্বতীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানসহ সকল শিল্প-কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।বিবৃতিতে তিনি নিহত শিক্ষার্থী ও নাগরিকদের হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিপুরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ।