১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উপকূলীয় অঞ্চলের থানাসমূহে কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে নৌবাহিনী

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৩:৪২ অপরাহ্ণ
উপকূলীয় অঞ্চলের থানাসমূহে কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে নৌবাহিনী

স্টাফ রিপোর্টার :
উপকূলীয় অঞ্চলের থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।থানাগুলো হলো- ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন, দক্ষিণ আইচা, দুলারহাট, শশীভূষণ, বরগুনা সদর, বামনা, বেতাগী, আমতলী, তালতলী, পাথরঘাটা, মংলা, রাঙ্গাবালী, খুলনা সদর, খালিশপুর, হরিণটানা, লবণচরা, কয়রা, দিঘলিয়া, দাকোপ, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী ও কুতুবদিয়া।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।