২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ০২:৪৬ অপরাহ্ণ
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার :
অন্তর্র্বতী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি।
আজ বুধবার সকাল ১০ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ অভ্যূত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা,স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
এ সময়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, অন্তর্র্বতী সরকারের উপর সকলের অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরো বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ৫০ বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের এ দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।