২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’-এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছে

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ০৮:২০ অপরাহ্ণ
সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’-এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছে

এনবি ডেস্কঃ সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন- (এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।  তিনি, লোন বিতরণে এই সফটওয়্যার ব্যবহারের উপর গুরুত্বআরোপ করেন।
কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা হতে আগত মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিআরপিডি সার্কুলার নাম্বার ১৫/২০২৩ এর উপর বিশদ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর ট্রেনিং মিস সায়মা বানু, আইটি ডিভিশনের এক্সিকিউটিভ
ভাইস প্রেসিডেন্ট কাজী মো. এহসানুজ্জামানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।