৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ০২:২০ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে

এনবি ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে ৭ আগস্ট, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কার্ডসেবার উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মো. মোশাররফ হোসেন। এসময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।