১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইসলামি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত 

admin
প্রকাশিত মে ১, ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ
ইসলামি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত 

এনবি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ৩০ এপ্রিল  বুধবার, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।

উক্ত বোর্ড সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান,  স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল ও প্রফেসর ড এম জুবায়দুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।