এস এম তাজুল ইসলাম :
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক র্যালিটির শুভ উদ্বোধন করেন।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও দেশের বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠক ও তরুণরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার প্রত্যয় তুলে ধরা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।