১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশের মানুষ ভালো আছে: অর্থমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ণ
দেশের মানুষ ভালো আছে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে– এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে।’ আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।’