১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্মরণে বঙ্গবন্ধু নামে যশোরে স্মার্ট কার্ডের মাধ্যামে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক 

admin
প্রকাশিত মে ৬, ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ণ
স্মরণে বঙ্গবন্ধু নামে যশোরে স্মার্ট কার্ডের মাধ্যামে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক 
এনবি ডেস্ক:  এবি ব্যাংক পিএলসি, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে রবিবার যশোরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাগণের মাঝে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ- স্মরণে বঙ্গবন্ধু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস এর নির্বাহী পরিচালক, এস,এম, হাসান রেজা,  অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল। ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও এজেন্টগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।