১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওয়ান ব্যাংকের ২৫তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ণ
ওয়ান ব্যাংকের ২৫তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন
এনবি ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১ জুলাই ব্যাংকের গ্রাহকবৃন্দ ও দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো মনজুর মফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ্ খান উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচালক অনন্যা দাশ গুপ্ত অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী, পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।