২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে কালও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে কালও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামে আগামীকাল শনিবারও সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবারও সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে। রোববারের ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত জানানো হবে।