২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ০৫:০৮ অপরাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

স্টাফ রিপোর্টার :
মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।