২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁদপুর-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ০৫:১১ অপরাহ্ণ
চাঁদপুর-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

স্টাফ রিপোর্টার :
গত ৪ আগস্ট রোববার কারফিউ জারি হলে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধে হয়ে যায়। দুইদিন বন্ধ থাকার পর আজ আবারও চালু হয়েছে লঞ্চ চলাচল।মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-বন্দরের ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ৭টি লঞ্চ। আর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে আসে ৮টি লঞ্চ।সরেজমিন লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী সংখ্যা খুবই কম। দুবৃত্তরা নৌ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নেই। নৌ-বন্দরে থাকা বিআইডাব্লিউটিএর কর্মচারী ও লঞ্চ মালিক প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম জানান, আজ লঞ্চ চলাচল শুরু হলেও নির্ধারিত সময় ঠিক থাকেনি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে ৭টি লঞ্চ। রাত ১২টা পর্যন্ত আরও ৩টি ছেড়ে যাবে। আর ঢাকা থেকে এসেছে ৮টি। আরও ৩টিসহ ১১টি লঞ্চ সদরঘাট থেকে আসার কথা রয়েছে। আগামীকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।