১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় স্মৃতি সৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৩:২৯ অপরাহ্ণ
জাতীয় স্মৃতি সৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় তাঁর উপদেষ্টা পরিষদের নতুন সদস্যরাও সঙ্গে ছিলেন।