১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝালকাঠির থানাগুলোতে পুলিশের কাজ শুরু

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ণ
ঝালকাঠির থানাগুলোতে পুলিশের কাজ শুরু

স্টাফ রিপোর্টার :
গত চারদিন ধরে অরক্ষিত জেলা সদরসহ চারটি উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে থানা পুলিশ স্বল্প পরিসরে কাজ শুরু করেছে।জেলার চারটি থানায় নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সেনাবাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে শহরের রাস্তায় টহল দিতে দেখা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, থানাগুলোতে অনলাইন সেবার পরিবর্তে প্রাথমিকভাবে অফলাইন সেবা চালু হয়েছে।এদিকে, জেলার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে আজ শুক্রবার পর্যন্ত শিক্ষার্থী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করতে দেখা গেছে।